Sonu-Arijit: ১৫ বছর পর জনপ্রিয় সংগীত শিল্পী সোনু নিগমের (Sonu Nigam) বাড়িতে গিয়েছিলেন আরেক কিংবদন্তী শিল্পী অরিজিৎ সিং (Arijit Singh)। তারই কিছু ছবি সম্প্রতি ভাগ করে নিয়েছেন সোনু। সাথে লিখেছেন একটি বিশেষ বার্তা। হয়তো অনেকেই জানেন সোনু এবং অরিজিতের সম্পর্ক ভীষণই বন্ধুত্বপূর্ণ।
আসলে প্রকৃত শিল্পীরাই শিল্পীদের কদর করতে জানেন। যে বিষয়টা বোঝা যায় তাদের দেখলে। কখনো কারোর প্রতি কোনো রকম পেশাগত প্রতিদ্বন্দ্বিতা দেখা যায় না বরং বন্ধুত্বের সম্পর্ক রয়েছে দু’জনের মধ্যে। ইতিমধ্যেই একসঙ্গে বেশ কয়েকটি প্রজেক্টে কাজ করে ফেলেছেন তারা। সেই সুবাদে সোনুর বাড়িতে গিয়েছিলেন অরিজিৎ।
তবে সেখানে খালি হাতে জাননি। সাথে নিয়ে গিয়েছিলেন একটি ছোট্ট চারাগাছ। সেটির ছবিও পোস্ট করেছেন সোনু। সাথে লিখেছেন, ‘১৩ই জানুয়ারি ২০২৬, আমার আদরের অরিজিৎ আমার বাড়িতে। প্রায় ১৫ বছর পর। এই বছরগুলোতে ওর পথচলার জন্য আমি খুব গর্বিত। আর ও খুব ভালো করেই জানে আমি ওকে কতটা ভালোবাসি।’
”ওর আনা গাছটা আমার মন্দিরকে সাজিয়ে রেখেছে। আর তারপর আমার ছোট্ট জিনিয়াস শাশ্বত আর ম্যাজিকও আরও ভালোবাসা যোগ করতে হাজির হলো। আমি হয়তো শাশ্বতের শিস দিয়ে ‘শুনা শুনা’ গানটা পরিবেশন করার দৃশ্যটা শেয়ার করবো। এটা সবচেয়ে মিষ্টি একটা দৃশ্য। কিন্তু। সেই সিদ্ধান্তটা আমি পরে নেবো। দেখা যাক কতজন এটা দেখতে চায়।”
ছবিটা দেখামাত্র দু’জনকে ভালোবাসায় ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। অনেকে এও আশা করেছেন হয়তো আগামী দিনে তাদের একসঙ্গে আরো একবার দেখা যাবে। যদিও নেপথ্য সঙ্গীত থেকে ইতিমধ্যেই অবসর নিয়েছেন অরিজিৎ। আশা করা যাচ্ছে অন্যরকম ভাবে দু’জনকে দেখা যাবে।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.