Lifestyle: প্রতি সপ্তাহে ভিনিগার স্প্রে করলে স্নানঘর থাকবে জীবাণুমুক্ত, দূর হবে দুর্গন্ধও

প্রতিদিন ব্যবহার হলেও স্নানঘরের প্রতিটি অংশ নিয়মিত পরিষ্কার করা অনেক সময়েই হয়ে ওঠে না। কমোড, বেসিন বা আয়না পরিষ্কার করা হলেও মেঝে, দেওয়ালের টালি কিংবা কোণাগুলিতে জমে থাকা ময়লা অনেক সময় অদেখাই থেকে যায়। আর এই জমে থাকা আর্দ্রতা ও ময়লাই ধীরে ধীরে জীবাণু, ছত্রাক এবং দুর্গন্ধের অন্যতম কারণ হয়ে উঠতে পারে।
বিশেষজ্ঞদের মতে, দামি রাসায়নিক ব্যবহার না করেও খুব সহজ উপায়ে স্নানঘর পরিষ্কার রাখা সম্ভব। এর জন্য কার্যকর একটি উপাদান হল সাদা ভিনিগার। এতে থাকা অ্যাসিটিক অ্যাসিড জীবাণু ও ময়লা পরিষ্কারে সাহায্য করে। পাশাপাশি জলের খনিজ জমে তৈরি হওয়া দাগও তুলতে সক্ষম।
ভিনিগার ব্যবহারের ফলে স্নানঘরের ভ্যাপসা গন্ধ কমে যায় এবং দীর্ঘ সময় পরিষ্কারভাব বজায় থাকে। বিশেষ করে টালির ফাঁক, কমোডের নীচের অংশ বা নিয়মিত জল পড়ে এমন জায়গাগুলিতে এটি বেশ কার্যকর।

Lifestyle: প্রতি সপ্তাহে ভিনিগার স্প্রে করলে স্নানঘর থাকবে জীবাণুমুক্ত, দূর হবে দুর্গন্ধও
Lifestyle: প্রতি সপ্তাহে ভিনিগার স্প্রে করলে স্নানঘর থাকবে জীবাণুমুক্ত, দূর হবে দুর্গন্ধও

কী ভাবে ব্যবহার করবেন?
একটি স্প্রে বোতলে সাদা ভিনিগার ভরে স্নানঘরের মেঝে, টালি, বেসিন বা কমোডের চারপাশে স্প্রে করুন। স্প্রে করার পর অন্তত পাঁচ মিনিট অপেক্ষা করা জরুরি। এতে ভিনিগারের উপাদান ময়লা ও জীবাণুর উপর কাজ করার সময় পায়। তার পরে ব্রাশ বা শুকনো কাপড় দিয়ে ঘষে পরিষ্কার করে নিন।

একগুঁয়ে হলদেটে দাগ তুলবেন কী ভাবে?
অনেক সময় বাথরুমে জল পড়ে থেকে হলদেটে বা সাদা খনিজ দাগ তৈরি হয়। সে ক্ষেত্রে রাতে ওই জায়গায় ভিনিগার স্প্রে করে রেখে দিন। সকালে তার উপর সামান্য বেকিং সোডা ছড়িয়ে কয়েক মিনিট অপেক্ষা করুন। পরে ব্রাশ দিয়ে ঘষে নিলেই দাগ অনেকটাই উঠে যাবে।

কত দিন অন্তর ব্যবহার করবেন?
সাধারণ ভাবে সপ্তাহে এক দিন ভিনিগার দিয়ে পরিষ্কার করাই যথেষ্ট। তবে স্নানঘর বেশি ব্যবহার হলে বা দ্রুত নোংরা হয়ে গেলে সপ্তাহে দু’বারও ব্যবহার করা যেতে পারে। নিয়মিত এই অভ্যাস বজায় রাখলে স্নানঘর পরিষ্কার ও দুর্গন্ধমুক্ত রাখা অনেক সহজ হবে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক