Ditipriya: ‘ফুরফুরে এক রোদে জন্মদিন!’ এমনই ক্যাপশন দিয়ে ছবি পোস্ট করলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya)। প্রথম দেখায় হয়তো মনে হতে পারে তারই জন্মদিনের কথা বলছেন তিনি। আসলে ব্যাপারটি কিন্তু অন্য। সকলেই জানেন আগস্ট মাসে তার জন্মদিন। তাই এদিন নিজের জন্মদিনের কথা বলেননি অভিনেত্রী।
তাহলে এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে হঠাৎ করে কেন জন্মদিনের কথা উল্লেখ করলেন তিনি? আসলে সম্প্রতি অভিনেত্রী বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে লক্ষ্য করলে বোঝা যাবে তার চোখেমুখে এসে পড়ছে আলতো রোদে ছোঁয়া।
আসলে কিছুদিন মেঘলা থাকার কারণে সূর্যের দেখা মেলেনি তবে যেদিন তিনি ছবিগুলো তুলেছিলেন সেদিন যেন মিষ্টি রোদের ছোঁয়া ভরিয়ে তুলেছিল তাকে। এদিন ছবিগুলোতে দেখা যাচ্ছে ভীষণ সাধারণ সাজে রয়েছেন তিনি। কোনরকম মেকআপ ছাড়াই শুধু রয়েছে লাল লিপস্টিক।
কখনো তিনি হাসিমুখে তাকিয়ে আছেন ক্যামেরার দিকে। আবার কখনো আনমনে অন্যদিকে। সবগুলোতেই তাকে বেশ স্নিগ্ধ লাগছিল দেখতে। তাইতো ছবিগুলো পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘ফুরফুরে এক রোদের জন্মদিন’। পোস্ট করতেই সেগুলি ভাইরাল হয়ে গিয়েছে নিমেষে। প্রত্যেকের প্রশংসায় ভরিয়ে তুলেছেন তাকে।
তবে শুধু এখনই নয় এর আগেও তিনি এরকম কিছু ছবি পোস্ট করেছিলেন। যেখানে তাকে দেখা গিয়েছিল লাল পাড় শাড়ি, সাবেকি গয়নায়। সেদিন যেন প্রেমের জোয়ারে ভাসছিলেন তিনি। যা পছন্দ করেছিলেন অনুরাগীরা। সবমিলিয়ে বলতে গেলে সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন।

Sudeshna has been writing entertainment reports since 2021.