Vastu: আপনি কি পুনর্জন্ম লাভ করেছেন? জ্যোতিষশাস্ত্র মতে এই ৪ লক্ষণে মিলতে পারে ইঙ্গিত

Vastu: প্রচলিত বিশ্বাস অনুযায়ী, আত্মার কখনও মৃত্যু হয় না। এক দেহ ত্যাগ করার পর নির্দিষ্ট সময় অন্তর আত্মা অন্য দেহে প্রবেশ করে। হিন্দু শাস্ত্র ও জ্যোতিষশাস্ত্রে পুনর্জন্ম সম্পর্কে নানা ব্যাখ্যা রয়েছে। যদিও এই ধারণার বৈজ্ঞানিক প্রমাণ নেই এবং অনেকেই এতে বিশ্বাস করেন না, তবু শাস্ত্রীয় বিশ্বাসে এমন কিছু লক্ষণের কথা বলা হয়েছে, যা নাকি আত্মার পূর্বজন্মের ইঙ্গিত বহন করতে পারে।

১. বারবার একই স্বপ্ন দেখা
জ্যোতিষশাস্ত্র মতে, যদি বারবার একই ধরনের স্বপ্ন দেখেন বা কোনও অচেনা দৃশ্য বারবার স্বপ্নে ফিরে আসে অথচ তা অদ্ভুতভাবে পরিচিত মনে হয়, তবে তা পূর্বজন্মের স্মৃতির ইঙ্গিত হতে পারে। শাস্ত্রের বিশ্বাস, আগের জন্মের কোনও অভিজ্ঞতা বা ঘটনার ছাপ স্বপ্নের মাধ্যমে প্রকাশ পেতে পারে।

২. প্রথম দেখাতেই কাউকে চেনা মনে হওয়া
কোনও ব্যক্তির সঙ্গে প্রথমবার দেখা হওয়ার পরও যদি মনে হয় তাঁকে বহুদিন ধরে চেনেন, তবে শাস্ত্র অনুযায়ী এটি পুনর্জন্মের একটি লক্ষণ হতে পারে। বিশ্বাস করা হয়, পূর্বজন্মে সেই ব্যক্তির সঙ্গে গভীর কোনও সম্পর্ক থাকলে এমন অনুভূতি তৈরি হতে পারে।

৩. অকারণ ভয় কাজ করা
কোনও নির্দিষ্ট বিষয়, বস্তু বা পরিস্থিতির প্রতি অকারণে ভয় অনুভব করাও শাস্ত্রে পুনর্জন্মের সম্ভাব্য ইঙ্গিত হিসেবে উল্লেখ করা হয়েছে। এমন ভয় বর্তমান জীবনের কোনও অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কিত না হলেও, পূর্বজন্মের কোনও ঘটনার প্রভাব বলে মনে করা হয়।

৪. বিশেষ কোনও স্থান বা জিনিসের প্রতি অদ্ভুত আকর্ষণ
কোনও নির্দিষ্ট জায়গা বা বস্তুর প্রতি বিশেষ কারণ ছাড়াই গভীর টান অনুভব করলে, জ্যোতিষশাস্ত্রের মতে তা পূর্বজন্মের স্মৃতির সঙ্গে যুক্ত হতে পারে। বিশ্বাস করা হয়, সেই স্থান বা বস্তুর সঙ্গে আত্মার আগের জীবনের কোনও সম্পর্ক থাকলে এমন আকর্ষণ তৈরি হয়।

Vastu: দাম্পত্যে অশান্তি? বাস্তু মেনে এই ৫ গাছ বাড়িতে রাখলেই শক্তিশালী হবে শুক্র, বাড়বে সুখ-সমৃদ্ধি

মনে রাখবেন
উপরের বিষয়গুলি সম্পূর্ণই জ্যোতিষশাস্ত্র ও প্রচলিত ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে। এগুলির পক্ষে প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক প্রমাণ নেই। তাই এগুলিকে আধ্যাত্মিক বা সাংস্কৃতিক বিশ্বাস হিসেবেই দেখা উচিত।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক