বার বার নখ ভেঙে যাচ্ছে? চালধোয়া জলেই হতে পারে মুশকিল আসান, জেনে নিন ঘরোয়া কৌশল

ম্যানিকিয়োর করার পরও যদি বার বার নখ ভেঙে যায়, তাহলে শুধু নেলপলিশ বা ম্যানিকিয়োরের উপর নির্ভর না করে নখের যত্নে একটু বাড়তি নজর দেওয়া প্রয়োজন। বিশেষ করে যাঁদের হাত প্রায়ই জলের সংস্পর্শে আসে, তাঁদের নখ ভঙ্গুর হয়ে যাওয়ার প্রবণতা দেখা দিতে পারে। এই সমস্যা সামলাতে ঘরোয়া উপায়ে ব্যবহার করতে পারেন চালধোয়া জল বা ভাতের ফ্যান।

নখের যত্নে চালধোয়া জল কেন?

কোরিয়ান রূপচর্চায় চালধোয়া জলের ব্যবহার বেশ জনপ্রিয়। চাল ধোয়ার পরের জলে স্টার্চের পাশাপাশি বিভিন্ন অ্যামিনো অ্যাসিড, অ্যান্টিঅক্সিড্যান্ট, খনিজ ও কার্বোহাইড্রেট থাকে। নিয়মিত নখের যত্নে এই জল ব্যবহার করলে নখকে আর্দ্র রাখতে এবং ভঙ্গুরতা কমাতে সাহায্য করতে পারে।
তবে এক-দু’বার ব্যবহার করলেই নখ শক্ত হয়ে যাবে, এমন নয়। নিয়ম মেনে কিছু দিন ব্যবহার করার পরেই পরিবর্তন বোঝা যেতে পারে।

কী ভাবে ব্যবহার করবেন চালধোয়া জল?

প্রথমে আধ কাপ চাল এক বার ধুয়ে সেই জল ফেলে দিন। এর পর চালের সঙ্গে ১-২ কাপ জল মিশিয়ে প্রায় ৩০ মিনিট রেখে দিন। জল ঘোলাটে হয়ে এলে সেটি ছেঁকে আলাদা পাত্রে রাখুন।
এ বার ওই চালধোয়া জলে হাতের নখ ১৫-২০ মিনিট ডুবিয়ে রাখুন। সময় হয়ে গেলে সঙ্গে সঙ্গে হাত ধুয়ে না ফেলে কিছুক্ষণ শুকোতে দিন। এর পর পরিষ্কার জল দিয়ে হাত ধুয়ে নারকেল তেল বা কিউটিকল অয়েল দিয়ে নখ ও তার চারপাশে ভালো ভাবে ময়েশ্চারাইজ়ার করুন।

সপ্তাহে এক থেকে দু’বার এই পদ্ধতি অনুসরণ করা যেতে পারে।

শুধু চালধোয়া জল নয়, বদলাতে হবে কিছু অভ্যাসও

নখ বার বার ভেঙে যাওয়ার সমস্যা কমাতে দৈনন্দিন কিছু অভ্যাসের দিকেও নজর রাখা জরুরি।

নখ দিয়ে ঢাকনা খুলবেন না: কৌটোর ঢাকনা, বাক্স বা অন্য কোনও জিনিস খোলার কাজে নখ ব্যবহার করলে নখের উপর অতিরিক্ত চাপ পড়ে। এতে নখ ফেটে বা ভেঙে যেতে পারে।

কিউটিকল আর্দ্র রাখুন: নখের চারপাশের ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে গেলে নখও দুর্বল হতে পারে। তাই নিয়মিত নারকেল তেল বা কিউটিকল অয়েল ব্যবহার করুন।

নেলপলিশ খুঁটে তুলবেন না: নখ থেকে নেলপলিশ খুঁটে তোলার অভ্যাস নখের উপরের স্তরের ক্ষতি করতে পারে। তাই নেলপলিশ তুলতে উপযুক্ত রিমুভার ব্যবহার করাই ভালো।

অতিরিক্ত জল ঘাঁটলে তো বটেই, নখ কাটার ভুলেও হয় নখকুনি! এই ঘরোয়া উপায়েই মিলবে স্বস্তি

বার বার নখ ভাঙলে ঘরোয়া যত্নের পাশাপাশি নখের দৈনন্দিন অভ্যাসগুলিও বদলানো জরুরি। আর নখ দীর্ঘ দিন ধরে অস্বাভাবিক ভাবে দুর্বল, বিবর্ণ বা ভঙ্গুর থাকলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক