Recipe: প্রাতরাশ বানানোর সময় নেই? বেঁচে যাওয়া ডাল দিয়েই বানিয়ে ফেলুন চটজলদি স্যান্ডউইচ

Recipe: সকালে ঘুম থেকে উঠে অফিস বা কাজের তাড়ায় অনেকেই প্রাতরাশ না করেই বেরিয়ে পড়েন। অথচ দিনের শুরুতে পেট ভরে কিছু খাওয়া জরুরি। রান্নার ঝামেলা এড়িয়ে ঘরে থাকা কয়েকটি সাধারণ উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারেন ডালের স্যান্ডউইচ। আগের দিনের বেঁচে যাওয়া ডাল কাজে লাগানোরও এটি সহজ উপায়।

ডালের স্যান্ডউইচ বানাতে কী কী লাগবে?

*আধ কাপ মিহি করে কাটা পেঁয়াজ
*আধ কাপ টম্যাটোকুচি
*আধ কাপ শসাকুচি
*আধ কাপ গ্রেট করা চিজ
*আধ টেবিলচামচ চিলি ফ্লেক্স
*১ চা-চামচ অরিগ্যানো
*১ টেবিলচামচ মাখন
*আগের দিনের ঘন ডাল
*২-৪ টুকরো পাউরুটি

কী ভাবে বানাবেন?

প্রথমে ডালটি দেখে নিন। ডালে জল বেশি থাকলে আঁচে রেখে কিছুটা শুকিয়ে নিন। স্যান্ডউইচের জন্য ডাল ঘন ও জলীয় ভাব কম থাকা দরকার। সময় কম থাকলে মাইক্রোওয়েভেও ডাল গরম করে নিতে পারেন।
এ বার একটি পাউরুটির টুকরোর উপর ঘন ডাল ভাল করে ছড়িয়ে দিন। তার উপর পেঁয়াজ, টম্যাটো ও শসাকুচি দিন। এর পর গ্রেট করা চিজ ছড়িয়ে দিন। স্বাদ বাড়াতে উপরে অরিগ্যানো ও চিলি ফ্লেক্স ছড়িয়ে দিন।
অন্য একটি পাউরুটির টুকরোয় মাখন মাখিয়ে সেটি উপরে বসিয়ে দিন। এ বার স্যান্ডউইচ মেকারে রেখে কয়েক মিনিট সেঁকে নিন। পাউরুটি হালকা ক্রিসপি এবং চিজ গলে এলে মেশিন থেকে বের করে নিন।

Recipe: ছুটির দিনের ভোজে বানিয়ে ফেলুন চিকেন মালাই কোপ্তা, পোলাওয়ের সঙ্গে জমবে দারুণ

ব্যস্ত সকালে সহজ সমাধান
গ্যাসে দীর্ঘক্ষণ রান্না করার প্রয়োজন নেই, আবার আলাদা করে ডালও রান্না করতে হচ্ছে না। আগের দিনের ডাল, পাউরুটি, সবজি ও চিজ দিয়েই তৈরি হয়ে যাবে মুখরোচক স্যান্ডউইচ। তাই সকালে সময়ের অভাবে প্রাতরাশ বাদ না দিয়ে এই সহজ রেসিপিটি একবার চেষ্টা করে দেখতে পারেন।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক