Recipe: বেসনের মুচমুচে চিলা বানানোর সহজ কৌশল, উনুন ছাড়াই রন্ধনশিল্পী কুণাল কপূরের পদ্ধতি

Recipe: সকালের জলখাবারে স্বাস্থ্যকর কিছু খেতে চাইলে বেসনের চিলা বা গোলারুটি হতে পারে দারুণ একটি বিকল্প। বেসন দিয়ে তৈরি এই খাবারে পেটও ভরে, আবার পছন্দমতো সবজি ও মশলা যোগ করে এর স্বাদ এবং পুষ্টিগুণও বাড়ানো যায়। তবে পাতলা, সমানভাবে রান্না হওয়া এবং মুচমুচে চিলা বানানো অনেকের কাছেই বেশ কঠিন।
পাতলা করে ব্যাটার ছড়াতে গিয়ে অনেক সময় তা ফ্রাইংপ্যানে আটকে যায়। আবার বেশি মোটা হয়ে গেলে বাইরের অংশ সেঁকে গেলেও ভিতরে কাঁচা থেকে যেতে পারে। এই সমস্যার সহজ সমাধান দিয়েছেন রন্ধনশিল্পী কুণাল কপূর। তাঁর পদ্ধতিতে ফ্রাইংপ্যানের বদলে ব্যবহার করতে হবে স্যান্ডউইচ মেকার। ফলে গ্যাসের উনুন জ্বালানোর প্রয়োজন নেই, এমনকি বার বার উল্টেও দিতে হবে না।

চিলার ব্যাটার তৈরি করবেন কী ভাবে?

প্রথমে একটি পাত্রে প্রয়োজনমতো বেসন নিন। তার সঙ্গে মিশিয়ে দিন নুন, হলুদ, জোয়ান, কোরা আদা, মিহি করে কাটা কাঁচালঙ্কা, পেঁয়াজকুচি এবং ধনেপাতাকুচি। ঝাল পছন্দ হলে সামান্য লঙ্কাগুঁড়োও দিতে পারেন।
এ বার অল্প অল্প করে জল দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে মাঝারি ঘনত্বের ব্যাটার তৈরি করুন। ব্যাটার যেন খুব পাতলা বা অতিরিক্ত ঘন না হয়, সে দিকে খেয়াল রাখা জরুরি।
চিলা আরও ফুলে উঠতে এবং মুচমুচে করতে ব্যাটারে সামান্য বেকিং পাউডার বা ইনো পাউডার মেশানো যেতে পারে।

স্যান্ডউইচ মেকারে কী ভাবে বানাবেন?

প্রথমে স্যান্ডউইচ মেকারের প্লেটে অল্প তেল স্প্রে করে নিন। এর পর প্রয়োজনমতো বেসনের ব্যাটার ঢেলে ঢাকনা বন্ধ করে দিন।
স্যান্ডউইচ মেকারে দু’দিক একসঙ্গে সেঁকা হয়। তাই আলাদা করে চিলা উল্টে দেওয়ার প্রয়োজন নেই। কয়েক মিনিট অপেক্ষা করলেই ধীরে ধীরে দুই দিক সমানভাবে সেঁকে সোনালি ও মুচমুচে হয়ে যাবে।
চিলা তৈরি হয়ে গেলে সাবধানে মেকার থেকে তুলে গরম গরম পরিবেশন করুন। চাইলে এর সঙ্গে ধনেপাতার চাটনি, টমেটো সস বা দই রাখতে পারেন।

কেন এই পদ্ধতি সহজ?

ফ্রাইংপ্যানে চিলা বানানোর ক্ষেত্রে ব্যাটার ছড়ানো, আঁচ নিয়ন্ত্রণ এবং সঠিক সময়ে উল্টে দেওয়ার মতো একাধিক বিষয় সামলাতে হয়। স্যান্ডউইচ মেকারে সেই ঝামেলা অনেকটাই কমে যায়। দুই দিক একসঙ্গে রান্না হওয়ায় চিলা সমানভাবে সেঁকার সুযোগও থাকে।

Recipe: প্রাতরাশ বানানোর সময় নেই? বেঁচে যাওয়া ডাল দিয়েই বানিয়ে ফেলুন চটজলদি স্যান্ডউইচ

তাই সকালের ব্যস্ত সময়ে কম ঝামেলায় পাতলা ও মুচমুচে বেসনের চিলা বানাতে চাইলে স্যান্ডউইচ মেকারের এই পদ্ধতিটি কাজে লাগিয়ে দেখতে পারেন।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক