রক্তাল্পতায় ক্লান্তি? আয়রন বাড়াতে ডায়েটে রাখুন হেম্পবীজের এই চাটনি

শিশু থেকে মহিলা—ভারতে আয়রনের ঘাটতি এবং রক্তাল্পতার সমস্যা নতুন নয়। শরীরে হিমোগ্লোবিনের মাত্রা প্রয়োজনের তুলনায় কমে গেলে অ্যানিমিয়া বা রক্তাল্পতা দেখা দিতে পারে। এর অন্যতম লক্ষণ হল সারাক্ষণ ক্লান্ত লাগা। পাশাপাশি মাথা ঘোরা, দুর্বলতা কিংবা বুক ধড়ফড় করার মতো সমস্যাও দেখা দিতে পারে। আয়রনের ঘাটতি বেশি হলে বিষয়টি গুরুতর আকারও নিতে পারে।
বিশেষ করে ঋতুস্রাবের সময়ে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে অনেক মহিলার শরীরে আয়রনের ঘাটতি তৈরি হতে পারে। কারণ, হিমোগ্লোবিন তৈরিতে আয়রনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই প্রতিদিনের খাবারে আয়রন-সমৃদ্ধ খাবার রাখা জরুরি।

আয়রন বাড়াতে খেতে পারেন বিশেষ চাটনি
বিলাসপুরের পুষ্টিবিদ খুশি ছাবড়ার পরামর্শ অনুযায়ী, প্রতিদিনের খাবারের সঙ্গে অল্প পরিমাণে একটি সবুজ চাটনি রাখা যেতে পারে। এই চাটনির অন্যতম উপাদান হেম্পবীজ, যা আয়রনের উৎস হিসেবে পরিচিত। সঙ্গে রয়েছে কারিপাতা, জিরে, সর্ষে এবং ছোলার ডাল।

চাটনি তৈরিতে লাগবে
*১ কাপ হেম্পবীজ
*১ কাপ টাটকা কারিপাতা
*১ টেবিলচামচ সর্ষে
*১ টেবিলচামচ জিরে
*২ টেবিলচামচ ছোলার ডাল
*৩-৪টি শুকনো লঙ্কা
*১ টেবিলচামচ ঘি
*এক টুকরো গুড়
*স্বাদমতো নুন

কী ভাবে বানাবেন?

প্রথমে কড়াইয়ে ঘি গরম করুন। ঘি থেকে ধোঁয়া ওঠার আগেই কারিপাতা, শুকনো লঙ্কা, সর্ষে, ছোলার ডাল, জিরে এবং হেম্পবীজ দিয়ে দিন। আঁচ কমিয়ে উপকরণগুলি ভালো করে নাড়তে থাকুন। সুগন্ধ বেরিয়ে কাঁচা ভাব চলে গেলে গ্যাস বন্ধ করে দিন।
এর পর গুড় যোগ করে গোটা মিশ্রণটি মিক্সারে দিয়ে ভালো করে বেটে নিন। প্রয়োজন হলে অল্প নুন মিশিয়ে স্বাদ ঠিক করে নিন। তৈরি চাটনি পরিষ্কার কাচের শিশিতে রেখে সংরক্ষণ করা যেতে পারে।

আর কী কী খাবারে মিলবে আয়রন?

শুধু একটি চাটনি খেলেই শরীরের আয়রনের প্রয়োজন মিটবে—এমনটা ধরে নেওয়া ঠিক নয়। রোজের খাদ্যতালিকায় বিভিন্ন আয়রন-সমৃদ্ধ খাবার রাখাও জরুরি। যেমন থোড়, মোচা, পালংশাক, লালশাক, বিট, খেজুর, কিশমিশ, মেটে এবং রেড মিট।

বর্ষায় ত্বকের ভাঁজে সাদা ছোপ? এই দুই পানীয়ের কথা বলছেন পুষ্টিবিদ

তবে রক্তাল্পতা ধরা পড়লে শুধু খাবারের উপর নির্ভর না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। প্রয়োজন অনুযায়ী চিকিৎসক আয়রন বা অন্য কোনও সাপ্লিমেন্ট দেওয়ার পরামর্শ দিতে পারেন। নিয়মিত ক্লান্তি, মাথা ঘোরা বা শ্বাসকষ্টের মতো উপসর্গ থাকলে পরীক্ষা করিয়ে নেওয়াই সবচেয়ে নিরাপদ।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক