Raj-Subhashree: হাতে হাত, রংমিলান্তি পোশাকে ফের একফ্রেমে রাজ-শুভশ্রী, স্বস্তি ভক্তদের

Raj-Subhashree: টলিপাড়ায় কয়েকদিন ধরেই রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে নানা জল্পনা শোনা যাচ্ছিল। সেই আবহেই বুধবার সন্ধ্যায় শহরের একটি অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেল টলিউডের অন্যতম জনপ্রিয় ‘পাওয়ার কাপল’কে। হাতে হাত রেখে অনুষ্ঠানে পৌঁছন রাজ-শুভশ্রী। তাঁদের একসঙ্গে দেখে স্বস্তি ফিরেছে অনুরাগীদের মধ্যেও।

এদিন অনুষ্ঠানে দু’জনকেই দেখা যায় ‘অল হোয়াইট’ লুকে। শুভশ্রীর পরনে ছিল সাদা স্লিভলেস শার্ট ও প্যান্ট। হালকা মেকআপে অভিনেত্রীকে দেখা যায় বেশ ছিমছাম সাজে। অন্যদিকে পরিচালক রাজ চক্রবর্তীর পরনেও ছিল সাদা শার্ট, সঙ্গে জিনস। অর্থাৎ পোশাকেও ছিল রংমিলান্তি।

অনুষ্ঠানস্থলে পাশাপাশি হাঁটতে দেখা যায় রাজ ও শুভশ্রীকে। একে অপরের হাত ধরে সেখানে পৌঁছন তাঁরা। ভাইরাল হওয়া ভিডিওতে তাঁদের বেশ হাসিখুশি মেজাজে কথাবার্তা বলতেও দেখা গিয়েছে। একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী ঊষসী রায়ও।

Raj-Subhashree
Raj-Subhashree

রাজ-শুভশ্রীর এই প্রকাশ্য উপস্থিতি নজর কেড়েছে অনুরাগীদের। কারণ, বেশ কয়েক মাস পর কোনও অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেল তাঁদের। ফলে তাঁদের নিয়ে চলতে থাকা নানা জল্পনার মাঝেই এই মুহূর্তের ছবি ও ভিডিও যেন কিছুটা স্বস্তি দিয়েছে ভক্তদের।

২০১৮ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বিয়ের পর থেকেই তাঁদের সম্পর্কের রসায়ন দর্শক-অনুরাগীদের কাছে বিশেষভাবে জনপ্রিয়। রাজের রাজনৈতিক কর্মকাণ্ডেও একসময় স্বামীকে পাশে থাকতে দেখা গিয়েছিল শুভশ্রীকে। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের সময়ও স্বামীর হয়ে প্রচারে বেরিয়েছিলেন অভিনেত্রী।

আরও পড়ুন,
Nora Fatehi: ‘একা হয়ে পড়েছিলাম’, ইডি তলবের কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন নোরা

তবে নির্বাচনের ফলাফলের পর রাজনীতির ময়দান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান রাজ। এরপর থেকেই তাঁকে অনেকটা অন্তরালে থাকতে দেখা যায়। সেই সময় রাজ-শুভশ্রীর ব্যক্তিগত জীবন নিয়েও নানা জল্পনা ছড়ায়।

এরই মাঝে নিজেদের অষ্টম বিবাহবার্ষিকী একসঙ্গে উদযাপন করতে থাইল্যান্ডে গিয়েছিলেন দু’জনে। বিশেষ মুহূর্তের নানা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন তাঁরা। এমনকি একে অপরকে ঠোঁটঠাসা চুম্বনের ছবিও প্রকাশ্যে এসেছিল, যা মুহূর্তেই নেটদুনিয়ায় ভাইরাল হয়।

আরও পড়ুন,
‘অন্য পুরুষের এঁটো খেতে কেমন লাগে প্রিয় প্রাক্তন?’ অর্ণবকে কটাক্ষ শাশ্বতীর

তাই বুধবারের অনুষ্ঠানে রাজ-শুভশ্রীকে ফের পাশাপাশি দেখে অনুরাগীদের আনন্দ যেন আরও কয়েকগুণ বেড়ে গেল। হাতে হাত, রংমিলান্তি পোশাক আর হাসিমুখ—সব মিলিয়ে তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার মুহূর্তটিই এখন নেটপাড়ার চর্চার বিষয়।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক