বড় পর্দায় আসতে চলেছে রাজ চক্রবর্তীর নতুন ছবি ‘বাবলি’। এই ছবিতে অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায় ও শুভশ্রী গাঙ্গুলি। তাদের জুটির এই কাজ দেখার জন্য অনেকেই অপেক্ষা করে রয়েছেন। ছবিটি তৈরি করা হয়েছে বুদ্ধদেব গুহ’র উপন্যাস ‘বাবলি’-এর অনুকরণে। দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে উত্তেজনা কম নেই। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রকাশ্যে এলো ছবির পোস্টার।
পোস্টার প্রকাশ্যে আসার পর তা ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে দেখা গিয়েছে পাহাড়ের খাদের ধারে একটি জিপ দাঁড়িয়ে রয়েছে। তার পাশে হাতে হাত রেখে দাঁড়িয়ে রয়েছেন আবীর ও শুভশ্রী। তাদের কারোর মুখ দেখা যাচ্ছে না। আবীরের পরনে রয়েছে জ্যাকেট ও প্যান্ট এবং শুভশ্রীর পরনে রয়েছে স্কার্ট, টপ এবং হেয়ার ব্যান্ড।
তাদের সামনে পাহাড়ের সারি যেখানে একটি ট্রেনকে চলে।যেতে দেখা যাচ্ছে। জানা যাচ্ছে, আগামী পয়লা বৈশাখ মুক্তি পেতে চলেছে ছবিটির টিজার। ছবির প্রথম পোস্টার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন আবীর, শুভশ্রী দু’জনেই। আর সেই পোস্টার পোস্ট করে তারা লিখেছেন, “নতুন বছরে নতুন সফর। পয়লা বৈশাখে মুক্তি পেতে চলেছে ছবির টিজার।”
তবে পোস্টার ঘিরে যেমন একাধিক নেতিবাচক মন্তব্য নজর কেড়েছে তেমনই ইতিবাচক মন্তব্য করেছেন অনেকে। অনেকেই আপত্তি জানিয়েছেন ‘বাবলি’ চরিত্রটিকে শাড়ি না পরিয়ে জামা পরানো হয়েছে। কেউ লিখেছেন, “বুদ্ধদেব গুহর বাবলি শাড়িই যে পরে। এখানে শাড়িতে বাবলিকে পেলে ভালো লাগতো।” আবার আরেকজন লিখেছেন, “শাড়ি পরা বাবলি হলে বেশি ভালো লাগতো।”
তবে অনেকে দীর্ঘ অপেক্ষায় রয়েছেন ছবিটির জন্য তা জানাতে ভোলেননি। আগামী পয়লা বৈশাখে মুক্তি পাবে ছবির টিজার। তারপর বড় পর্দায় হাজির হবে ছবি। ইতিমধ্যে অনেকেই বেশ উত্তেজিত তা স্পষ্ট দর্শকদের মন্তব্যে।
আরও পড়ুন,
*বাবার বয়সী পুরুষকে বিয়ের আবদার! দীপঙ্করের সঙ্গে সম্পর্কের ক্থা জানতেই কী প্রতিক্রিয়া দোলনের পরিবারের?
*Chanakya Niti: এই ৫ ত্যাগ করলেই সফলতার সিঁড়ি ডিঙনো সম্ভাব

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.