রাজ্য সরকারের নতুন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পকে ঘিরে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। আগামী ১ জুন থেকে যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩০০০ টাকা করে দেওয়ার প্রস্তুতি চলছে। তার আগে উপভোক্তাদের তথ্য যাচাইয়ের কাজ শুরু করেছে প্রশাসন। আধার কার্ড, ভোটার কার্ড এবং অন্যান্য নথি খতিয়ে দেখা হচ্ছে। জেলা প্রশাসনকেও বিশেষ নির্দেশ পাঠানো হয়েছে যাতে সমস্ত আবেদনকারীর তথ্য দ্রুত যাচাই করা যায়। জানা গিয়েছে, এই যাচাই প্রক্রিয়ার শেষ সময়সীমা রাখা হয়েছে ২৫ মে।
সরকারি সূত্রে খবর, যাচাইয়ে অসঙ্গতি ধরা পড়লে অনেকের নাম তালিকা থেকে বাদ যেতে পারে। বিশেষ করে যাঁরা প্রকল্পের নির্ধারিত শর্ত পূরণ করতে পারবেন না, তাঁদের অ্যাকাউন্টে এই টাকা পৌঁছাবে না।
কোন কারণে নাম বাদ যেতে পারে?
* প্রশাসনের নির্দেশিকা অনুযায়ী, কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর বিশেষ নজর দেওয়া হচ্ছে।
* যাঁরা ভারতীয় নাগরিক নন অথচ আগে কোনওভাবে সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন, তাঁদের নাম বাতিল হতে পারে।
* সরকারি চাকরিজীবী, নিয়মিত বেতনভোগী বা পেনশনপ্রাপ্ত মহিলারা এই প্রকল্পের আওতায় থাকবেন না।
* যাঁরা আয়কর দেন বা উচ্চ আয়ের অন্তর্ভুক্ত, তাঁরাও এই আর্থিক সহায়তা পাবেন না।
* ২৫ থেকে ৬০ বছরের বাইরের বয়স হলে আবেদন বাতিল হতে পারে।
* ভোটার তালিকায় নাম না থাকলে বা নাম মুছে গেলে সেই আবেদনও গ্রহণ করা হবে না।
* নতুন আবেদনকারীদের ক্ষেত্রেও সঙ্গে সঙ্গে টাকা দেওয়া হবে না। প্রথমে বিডিও বা এসডিও স্তরে নথি যাচাই করা হবে, তারপর চূড়ান্ত অনুমোদন মিলবে।
এছাড়াও, যাঁদের নাগরিকত্ব সংক্রান্ত প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি, তাঁদের আবেদন আপাতত স্থগিত রাখা হতে পারে। ভোটার তালিকায় নাম যুক্ত হওয়ার পরেই তাঁরা প্রকল্পের সুবিধা পেতে পারেন।
নতুন করে আবেদন কীভাবে করবেন?
যাঁরা আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাননি বা সম্প্রতি যোগ্যতার মধ্যে এসেছেন, তাঁরাও নতুন করে আবেদন করতে পারবেন। এ জন্য সরকার একটি নির্দিষ্ট অনলাইন পোর্টাল চালু করেছে। সেখানে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।
আবেদনের সময় সাধারণত যে নথিগুলি প্রয়োজন হতে পারে সেগুলি হল—
* আধার কার্ড
* ভোটার কার্ড
* ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য বা পাসবুকের কপি
* প্রয়োজনীয় পরিচয়পত্র
প্রশাসনের তরফে আবেদনকারীদের সমস্ত তথ্য সঠিকভাবে জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ নথিতে ভুল বা তথ্যের অসঙ্গতি থাকলে আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.