ডেভিড ওয়ার্নার অবশেষে টুপি ফেরত পেলেন। অস্ট্রেলিয়ার ওপেনার জীবনের শেষ টেস্ট খেলতে নামার পূর্বে অস্ট্রেলিয়ার ব্যাগি গ্রিন টুপিটি হারিয়ে ফেলেছিলেন। সেই টুপি খুঁজে দেওয়ার আবেদন করে ওয়ার্নার ভিডিয়ো পোস্ট করেছিলেন সমাজমাধ্যমে।
শেষ পর্যন্ত খুঁজে পাওয়া গেল সেই টুপি। কিন্তু ব্যাগ কী ভাবে হারিয়ে গিছিল সে বিষয় এখনও পর্যন্ত স্পষ্ট জানা যায়নি। সিডনিতে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলছে অস্ট্রেলিয়া। সেই টেস্টের আগেই ওয়ার্নার জানিয়েছিলেন টুপি হারিয়ে যাওয়ার কথা। মেলবোর্ন থেকে সিডনি যাওয়ার পথে কেউ তাঁর ব্যাগ নিয়ে গিয়েছে বলে অভিযোগ করেছিলেন তিনি।
আরও পড়ুন,
*আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ইংল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার মইন আলি
ব্যাগি গ্রিন টুপি ছিল সেই ব্যাগের মধ্যে। ওয়ার্নার বলেছিলেন, তাঁকে ব্যাগ ফেরত দিলে, তিনি তাঁকে উপহার সরূপ সেই রকম দেখতে একটি ব্যাগ দেবেন। শেষ পর্যন্ত তাঁর ব্যাগ এবং টুপি দুই-ই ফেরত পেলেন ওয়ার্নার।
ব্যাগ হোটেল থেকে পাওয়া গিয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে বলা হয়েছে যে- ব্যাগ কোথায় কী ভাবে গিয়েছে তা আমরা জানি না। সিসিটিভি ফুটেজ অনেক দেখা হয়েছে। নানা ভাবে খোঁজার চেষ্টা করেছে। কিন্তু কিছুতেই ব্যাগ খুঁজে পাওয়া যাচ্ছিল না।
টুপি পেয়ে ওয়ার্নার আপ্লুত। ওই ব্যাগে একটি নয় দু’টি টুপি ছিল। একটি হল ওয়ার্নারের অভিষেক ম্যাচের টুপি। আর অন্যটি পরে এখন খেলেন তিনি। টুপি ফেরত পেয়ে ওয়ার্নার বলেন, “আমার টুপি ফেরত পেয়েছি। দারুণ একটা খবর।” তিনি হোটেল, দল, এবং আরও যারা টুপি খুঁজতে সাহায্য করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন ডেভিড ওয়ার্নার।
আরও পড়ুন,
*১৩ লাখ টাকা মিলবে ‘মা’ বানাতে পারলে, ব্যর্থ হলেও পাবেন সান্তনা পুরস্কার! ৮ জালিয়াত গ্রেফতার বিহারে
*Viral Video: মেলবোর্নের গ্যালারিতে বান্ধবীকে বিয়ের প্রস্তাব ভারতীয় বাংশোদ্ভূত যুবকের

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.