Priyanka: রাহুল চলে যাওয়ার পর বেড়েছে দায়িত্ব, এখন একে অপরের অবলম্বন হয়ে বাঁচতে হবে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার (Priyanka) এবং তার একমাত্র সন্তান সহজকে। তাইতো দায়িত্বশীলতা ও ছেলের সাথে খুনসুটি করার মধ্য দিয়ে চলছে তাদের জীবন। সেরকমই কিছু ছবি ভাগ করে নিয়েছেন তিনি সোশ্যাল মিডিয়ায়।
যেখানে দেখা যাচ্ছে ছেলের সাথে কিছুটা সময় উপভোগ করছেন পরম যত্নে। কখনো পছন্দের বই হাতে তুলে নিয়েছেন আবার কখনো হাসি-ঠাট্টায় মেতে উঠেছেন। দু’জনে ছবি দেখে এটাই স্পষ্ট যে একে অপরের সাথে জীবনটাকে গুছিয়ে নিচ্ছেন তারা। আর ক্যাপশনে তুলে ধরেছেন কিছু বিশেষ কথা।
লিখেছেন, ‘দায়িত্বশীল হওয়া আর হাস্যকর হওয়ার মাঝামাঝি কোথাও।’ যা দেখার পর তাদের ভালবাসায় ভরিয়ে তুলেছেন সকলে। প্রত্যেকে বলছেন তাদের আগামী জীবন অনেক সুন্দর হয়ে উঠুক। আসলে একটা সময় পর সন্তানেরা মায়েদের খুব ভালো বন্ধু হয়ে ওঠে।
সেরকমটাই হয়েছে প্রিয়াঙ্কার ক্ষেত্রেও। জীবনের সবথেকে কাছের বন্ধু হয়ে উঠেছে ছেলে সহজ। তবে তার ছেলে কিন্তু আর পাঁচটা সাধারণ ছেলেদের মত নয়। বয়স কম হলেও সে অনেক বেশি ম্যাচিওর। অন্যদের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে মানসিক দিক দিয়ে। আর বাবা চলে যাওয়ার পর যেন আরো কিছুটা পরিণত হয়ে উঠেছে।
অন্যদিকে প্রিয়াঙ্কার জীবনে হাজার ঝড়ঝাপটা এলেও কাজের ফিরতে হয়েছে তাকে। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তার নতুন ওয়েব সিরিজ ‘কুহেলি’। যেখানে তাকে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গিয়েছে। ইতিমধ্যে সেটি বেশ পছন্দ করতে শুরু করেছেন দর্শকেরা।

Hello, I am Sudeshna. I have been working in blogging for more than five years.