Nusrat: লাল শাড়িতে মোহময়ী নুসরত, ‘লাল রঙে’ রাঙালেন সামাজিক মাধ্যম

Nusrat: লাল শাড়িতে মোহময়ী অবতারে ধরা দিলেন অভিনেত্রী নুসরত জাহান (Jahan)। ছবির সাথে ক্যাপশনে লিখে দিলেন লাল রঙের আবেদনের কথা। সোশ্যাল মিডিয়ায় বরাবরই বেশ সক্রিয় এই অভিনেত্রী; বিভিন্ন ইভেন্ট থেকে শুরু করে গ্ল্যামারাস ফটোশ্যুটে মাঝেমধ্যেই তাকে মেতে উঠতে দেখা যায়।

​সম্প্রতি তেমনই এক ফটোশ্যুটে অংশ নিয়েছিলেন তিনি। সেখানে তার পরনে ছিল লাল শাড়ি এবং লাল ফুল স্লিভ ব্লাউজ। সাথে মানানসই সোনালী গয়নায় তাকে অপরূপা লাগছিল। ছবির ক্যাপশনে তিনি ব্যবহার করেছেন জনপ্রিয় গানের লাইন— যার অর্থ, ‘আমাকে লাল রঙে রাঙিয়ে দাও’।

​পোস্টটি করা মাত্রই তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। প্রশংসায় ভাসিয়েছেন অনুরাগীরা; অনেকেই মন্তব্য করেছেন যে, সময়ের সাথে সাথে অভিনেত্রীর বয়স বাড়ছে না বরং কমছে। নিজেকে এতোটাই ফিট রেখেছেন যে দেখে বোঝার উপায় নেই তিনি এক সন্তানের মা।

​উল্লেখ্য, গত কয়েকদিন আগেই তাকে দেখা গিয়েছিল সরস্বতী পূজার আমেজে। জন্মসূত্রে মুসলিম হলেও অভিনেতা যশের সঙ্গে সংসার পাতার পর থেকে হিন্দু ধর্মীয় বিভিন্ন আচার-অনুষ্ঠানে নিয়মিত অংশ নেন তিনি। দুর্গাপূজা থেকে শুরু করে লক্ষ্মীপূজা কিংবা সরস্বতী পূজা সবখানেই তার সরব উপস্থিতি নজর কাড়ে।

বিষয়টি নিয়ে নেটিজেনদের একাংশ সমালোচনা করলেও, অনেকেই একে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। তাদের মতে, ধর্মের বেড়াজাল পেরিয়ে ভালোবাসার টানেই নিজেকে মানিয়ে নিয়েছেন নুসরত। আপাতত স্বাভাবিক হয়ে গিয়েছে সবটা।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক