Parth Samthaan: ‘নিঃশ্বাসে কষ্ট হচ্ছে, বারবার কান্না পাচ্ছে’—আবেগঘন পোস্টে মানসিক ভেঙে পড়ার কথা জানালেন পার্থ সামথান

Parth Samthaan: ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা পার্থ সামথান(Parth Samthaan) সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করে ভক্তদের উদ্বেগ বাড়িয়েছেন। পোস্টে তিনি জানান, গত কয়েক দিন ধরে মানসিক ও শারীরিকভাবে অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। তবে ঠিক কী কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা এখনও তাঁর নিজের কাছেও স্পষ্ট নয়।

পার্থ লিখেছেন, গত তিন থেকে চার দিন তাঁর জন্য খুবই কঠিন কেটেছে। তিনি জানান, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, বারবার কান্না পাচ্ছে এবং নানা ধরনের নেতিবাচক চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। এমনকি তাঁর মনে হচ্ছে যেন সবকিছু শেষ হয়ে যাবে। যদিও এই অনুভূতির কারণ এখনও তিনি বুঝে উঠতে পারছেন না বলেও উল্লেখ করেছেন।

অভিনেতা বর্তমানে ধারাবাহিক ‘সহের হোনে কো হ্যায়’-এ মাহিদ নিয়াজ়ির চরিত্রে অভিনয় করছেন। অভিনয়ের জন্য প্রশংসা পেলেও, সাম্প্রতিক সময়ে তাঁকে ঘিরে একাধিক বিতর্কও তৈরি হয়েছিল। বছরের শুরুতে সহ-অভিনেত্রী ঋষিতা কোঠারির সঙ্গে তাঁর মনোমালিন্যের গুঞ্জন শোনা যায়। এরপর ধারাবাহিকের গল্পেও পরিবর্তন আসে এবং নতুন নায়িকা হিসেবে যোগ দেন ভাবিকা শর্মা।

পার্থ সামথানের পোস্ট
পার্থ সামথানের পোস্ট

তবে সেই সময় পার্থ ব্যক্তিগত বিতর্কে গুরুত্ব না দিয়ে দর্শকদের সিরিয়ালের কনটেন্ট নিয়ে আলোচনা করার অনুরোধ করেছিলেন।

এদিকে, পার্থর সাম্প্রতিক পোস্ট সামনে আসতেই উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর অনুরাগীরা। অনেকেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন। কেউ ঈশ্বরের কাছে তাঁর শক্তি ও সুস্থতা কামনা করেছেন, আবার কেউ মনে করছেন অভিনীত চরিত্রের মানসিক প্রভাবও তাঁর ব্যক্তিগত জীবনে পড়ে থাকতে পারে। অনুরাগীদের একাংশ তাঁকে সময় নিয়ে সুস্থ হয়ে আরও শক্তিশালীভাবে ফিরে আসার বার্তাও দিয়েছেন।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক