‘প্রকৃতির এমন রুদ্ররূপ আগে দেখিনি’, বানভাসি নেপালের জন্য চোখে জল ভূমিকন্যা মনীষা কৈরালার!

প্রকৃতির ভয়াবহ রুদ্ররূপে বিপর্যস্ত নেপাল। জন্মভূমির এমন করুণ পরিস্থিতি দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন অভিনেত্রী মনীষা কৈরালা। কাঠমান্ডুতে জন্ম অভিনেত্রীর। সম্প্রতি সেখানেই পরিবারের সঙ্গে নিজের জন্মদিনও পালন করেছিলেন তিনি। তার কয়েক দিনের মধ্যেই ভয়াবহ হড়পা বান ও বন্যার ছবি দেখে মন খারাপ অভিনেত্রীর।

কাঠমান্ডুতে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম আয়োজিত সম্মেলনে যোগ দিয়ে নেপালের ভয়াবহ পরিস্থিতি নিয়ে মুখ খোলেন মনীষা। তিনি জানান, জন্মভূমিতে এমন বিপর্যয় তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে দিয়েছে। তাঁর কথায়, এই কঠিন সময়ে ভৌগোলিক সীমানা কিংবা অন্য কোনও ভেদাভেদ ভুলে মানুষের পাশে মানুষের দাঁড়ানো উচিত।

মনীষা বলেন, ‘‘যারা এহেন দুর্ভোগের শিকার হয়ে চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের জন্য মনেপ্রাণে প্রার্থনা করছি। আপনারা সকলে নেপালের জন্য প্রার্থনা করুন। ভৌগোলিক সীমানা কিংবা অন্যান্য ভেদাভেদ ভুলে, মানুষ হিসেবে মানুষের এই সীমাহীন কষ্ট দেখা সত্যিই অত্যন্ত হৃদয়বিদারক।’’ ভয়াবহ হড়পা বানের জেরে নেপালের একাধিক এলাকায় পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠেছে। জলের তোড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক জনপদ। বাড়ছে মৃতের সংখ্যা, নিখোঁজ বহু মানুষ। যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত। বহু এলাকায় খাবার, পানীয় জল ও বিদ্যুতের সংকট দেখা দিয়েছে। ঘরবাড়ি হারিয়ে অনেকেই আশ্রয় নিয়েছেন ত্রাণশিবিরে।

এই পরিস্থিতির ভয়াবহতা বোঝাতে গিয়ে মনীষা অতীতের ভূমিকম্পের প্রসঙ্গও টেনে আনেন। অভিনেত্রীর কথায়, ‘‘ঘটনার আকস্মিকতায় আমি স্তম্ভিত। বহু বছর আগে ভূমিকম্পের সময় এমনটা ঘটেছিল। সবকিছু তছনছ হয়ে গিয়েছিল। প্রকৃতির এমন রুদ্ররূপ আগে কখনও দেখিনি। আমার মনে হয় না, আমাদের কেউই এমন ঘটনার সাক্ষী থেকেছেন।’’

শুধু প্রার্থনা নয়, বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোরও আহ্বান জানিয়েছেন অভিনেত্রী। তাঁর কথায়, ‘‘প্রার্থনার পাশাপাশি এখন আমাদের সকলকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে।’’

নেপালের সঙ্গে মনীষার সম্পর্ক অত্যন্ত গভীর। কাঠমান্ডুতে জন্মগ্রহণকারী অভিনেত্রী নেপালি রাজনীতিবিদ প্রকাশ কৈরালার কন্যা। তাঁর দাদা বিশ্বেশ্বর প্রসাদ কৈরালা ১৯৫৯ থেকে ১৯৬০ সাল পর্যন্ত নেপালের প্রধানমন্ত্রী ছিলেন। এর আগেও স্বদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সরব হতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। জেন জি আন্দোলনের সময়ও রক্তাক্ত তরুণদের জন্য আওয়াজ তুলেছিলেন তিনি। এবার প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত নেপালের মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলের কাছে আবেদন জানালেন মনীষা কৈরালা।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক