‘ভালোবাসা বেঁচে আছে…’, বেবি বাম্প আগলে শোভনের ‘মায়া ভরা রাত’-এ মাতৃত্বের ঝলক সোহিনীর

জীবনের নতুন অধ্যায়ের দোরগোড়ায় অভিনেত্রী সোহিনী সরকার। খুব শিগগিরই মা হতে চলেছেন তিনি। গত জুলাই মাসে বিয়ের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে স্বামী শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সন্তান আগমনের সুখবর প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী। এরপর সম্প্রতি বেলুড়ে শ্বশুরবাড়িতে ধুমধাম করে আয়োজন করা হয় তাঁর সাধের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের একাধিক মুহূর্ত ইতিমধ্যেই অনুরাগীদের নজর কেড়েছে। এবার সাধের অনুষ্ঠানের আরও একটি অদেখা মুহূর্তের রিল শেয়ার করলেন হবু মা সোহিনী।

বুধবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় সেই রিল প্রকাশ করেন অভিনেত্রী। ভিডিওতে গাঢ় লাল শাড়িতে সেজে বেবি বাম্প আগলে থাকতে দেখা যায় তাঁকে। সিঁথিভর্তি সিঁদুর, কপালে চন্দনের কলকা, ছোট্ট টিপ এবং দু’হাতে আলতার নকশায় সাজ সম্পূর্ণ করেছিলেন সোহিনী। সাধের দিন বিয়ের গয়নাতেই সেজেছিলেন অভিনেত্রী।

ভিডিওর বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে সোহিনীর স্বামী শোভন গঙ্গোপাধ্যায়ের গান ‘মায়া ভরা রাত’। গানের আবহে গাছ থেকে যত্ন করে ফুল তুলতে দেখা যায় অন্তঃসত্ত্বা অভিনেত্রীকে। একদিকে অনাগত সন্তানের অপেক্ষা, অন্যদিকে প্রিয় মানুষের গান—সব মিলিয়ে রিলে ধরা পড়েছে সোহিনীর মাতৃত্বের সফরের আবেগঘন মুহূর্ত।

আরও পড়ুন,
সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুতে সিবিআই তদন্তের নির্দেশ, আদালতে কান্নায় ভেঙে পড়লেন বাবা

ভিডিওর সঙ্গে সোহিনী লিখেছেন, ‘ভালোবাসা বেঁচে আছে এই পৃথিবীতে’। তাঁর এই ক্যাপশনও শোভনের গানের কথার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। রিলটি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের ভালোবাসায় ভরে যায় মন্তব্যবাক্স। অনেকেই শোভন-সোহিনীকে নতুন বাবা-মা হিসেবে জীবনের নতুন ইনিংস শুরু করার জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

20260903 092212
শোভন-সোহিনী

আর মাত্র মাস দেড়েকের অপেক্ষা। ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী, আগামী অক্টোবরেই ভূমিষ্ঠ হতে পারে শোভন-সোহিনীর সন্তান। তাই মাতৃত্বের এই সময়টাকে চুটিয়ে উপভোগ করছেন অভিনেত্রী। নতুন রিলেও যেন সেই আনন্দ, অপেক্ষা আর ভালোবাসারই প্রতিচ্ছবি ধরা পড়েছে।

আরও পড়ুন,
‘ছেলেদের সাত খুন মাফ, মেয়েদের এক ভুলেই সর্বনাশ!’ ইন্ডাস্ট্রির দ্বিচারিতা নিয়ে গর্জে উঠলেন তাপসী

উল্লেখ্য, ২০২৪ সালের ১৫ জুলাই ঘনিষ্ঠ পরিসরে সাতপাকে বাঁধা পড়েছিলেন শোভন গঙ্গোপাধ্যায় ও সোহিনী সরকার। চলতি বছরের জুন মাসে অভিনেত্রীর মা হওয়ার খবর নিয়ে জোর জল্পনা শুরু হয়। পরে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ১৫ জুলাই, তাঁদের দ্বিতীয় বিবাহবার্ষিকীতেই সন্তান আসার সুখবর প্রকাশ্যে আনেন তারকা দম্পতি। এবার সেই প্রতীক্ষার শেষ পর্বে এসে মাতৃত্বের নানা মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন সোহিনী।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক