কেরিয়ার শুরুর পর্যায়ে মাত্র ১৯ বছর বয়সেই প্রয়াত হলেন ‘দঙ্গল’ সিনেমা খ্যাত অভিনেত্রী সুহানি ভাটনগর। একটি দুর্ঘটনায় আহত হয়েছিলেন তিনি। এরপর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বেশ কিছুদিন। সেখানেই মৃত্যু হয়েছে এই অভিনেত্রীর।
২০১৬ সালে মুক্তি পেয়েছিল ‘দঙ্গল’ সিনেমা। যেখানে ববিতা ফোগত চরিত্রের কিশোরী বয়সে অভিনয় করেছিলেন সুহানি। যখন তার বয়স ছিল মাত্র ১০ বছর। এই সিনেমায় অভিনয় করার পর পড়াশোনাতে মন দিয়েছিলেন তিনি। জানিয়েছিলেন পড়াশোনা শেষ করে বলিউডে যুক্ত হবেন।
আরও পড়ুন,
*শুরু হল দুর্গাপুজো! ৩০০ বছরের প্রাচীন রাজ রাজেশ্বরীর পুজোয় মেতে উঠেছে মুর্শিদাবাদের সুতির বংশবাটী এলাকায়
*পরনে প্ৰয়াত বোনের লাল শর্ট ড্রেস! সব্যসাচীর সঙ্গে কাজ করছেন ঐন্দ্রিলার দিদি ঐশ্বর্য
তবে সেই ইচ্ছেপূরণ করার আগেই জীবন থেমে গেল এই অভিনেত্রীর। একটি দুর্ঘটনায় পা ভেঙে দিল্লি এইমস’এ ভর্তি ছিলেন বেশ কিছুদিন। চিকিৎসাধীন অবস্থায় অনেক পরিমাণে ওষুধ খেতে হয়েছিল তাকে। এরপরেই তার শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া শুরু হয়।
এই বিষয়ে চিকিৎসকেরা জানিয়েছেন অতিরিক্ত ওষুধ খাওয়ার ফলে তার শরীরে তরল পদার্থ জমে যায়। সেই কারণেই মৃত্যু হয়েছে তার। উল্লেখযোগ্য, ২০১৩ সালে প্রথম একটি সংস্থার বিজ্ঞাপনে ফটোশ্যিট করেছিলেন এই অভিনেত্রী। এরপর ধীরে ধীরে তিনি মডেলিং শুরু করেন।
তার জীবনের প্রথম সিনেমা ‘দঙ্গল’, যেখানে রাতারাতি জনপ্রিয়তা অর্জন করেন তিনি। এই সিনেমার পর তার কাছে একাধিক সিনেমার প্রস্তাব আসতে থাকে। তবে সেগুলিতে তিনি রাজি হননি। তিনি চেয়েছিলেন আগে পড়াশোনা শেষ করে তারপর অভিনয় জীবনে আসতে।
একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘যদিও আমি ফ্যাশন সরণিতে হাঁটছি, বিজ্ঞাপনে কাজ করছি। তবে বড়ো পর্দায় অভিনয় বিষয়টি আলাদা। আমি বর্তমানে মন দিয়ে পড়াশোনা করতে চাই। সেটাই আমার জীবনের মূল লক্ষ্য। পড়া শেষ হলে আমি অভিনয়ে ফিরে আসবো।’
আরও পড়ুন,
*আম্বানি পরিবারে তোড়জোড় শুরু, অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠান হয়ে গেল
*প্রয়াত অঞ্জনা ভৌমিক, শোকের ছায়া সেনগুপ্ত পরিবারে

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.