গত ২২শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হয়েছে। আর সেখানে হাজির ছিল বিনোদন জগত থেকে রাজনৈতিক মহল সহ একাধিক জগতের মানুষ যারা বেশ জনপ্রিয়। তেমনই উদ্বোধনের দু’দিন আগে সেখানে হাজির হন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। উদ্বোধন অনুষ্ঠান মিটে গেলে সোশ্যাল মিডিয়া জুড়ে কঙ্গনাকে নিয়ে জল্পনা তুঙ্গে। উদ্বোধনী অনুষ্ঠানে অনেকেই একাধিক ছবি তুলেছেন। সেলিব্রিটিদের অনেক ছবি ভাইরাল হয়েছে। তেমনই কঙ্গনা রানাওয়াতের কয়েকটি ছবি ভাইরাল হয়েছে।
যেখানে তাকে এক পুরুষ ব্যক্তির সঙ্গে দেখা গিয়েছে। এরপর খবর রটে যায় কঙ্গনা রানাওয়াতের সঙ্গে ওই ব্যক্তি সম্পর্কে আবদ্ধ হয়েছেন। ঘটনার মাত্রা এতটাই ছড়িয়ে পড়ে যে তা রুখতে ময়দানে নামলে খোদ অভিনেত্রী নিজেই। সঙ্গে দিলেন প্রেমের স্বীকারোক্তি। তবে কি শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি এমন জল্পনা শুরু হয়েছে। তবে কঙ্গনা রানাওয়াতের পাশে কে ওই ব্যক্তি। জানা যাচ্ছে, তিনি হলেন এস মাই ট্রিপ সংস্থার মালিক নিশান্ত পিত্তি।
আরও পড়ুন,
*বাস্তবে ‘সুপার ওম্যান’ ফিরদৌসের পাইলট স্ত্রী, বুদ্ধি-কৌশলের জোরে বাঁচালেন ২৯৭ প্রাণ
*বাংলাদেশে শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন শর্মিলা ঠাকুর, কী ক্থা হল দুজনের?
রাম মন্দির উদ্বোধনের দিন একাধিকবার তার সঙ্গে ছবি ওঠে কঙ্গনার। আর তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেও বেশি সময় নেয়নি। এরপর সেই ছবি ঘিরেই প্রেমের জল্পনা শুরু হয়। এবার খোদ অভিনেত্রী দিলেন তার জবাব। এদিন সোশ্যাল মিডিয়ায় তিনি সেই ছবি সহ প্রতিবেদনটি পোস্ট করে লেখেন, “আমার একান্ত অনুরোধ দয়া করে ভুয়ো খবর ছড়াবেন না৷
নিশান্ত পিত্তির একটি সুখী দাম্পত্য জীবন রয়েছে। আর আমিও অন্য একজনের সঙ্গে সম্পর্কে রয়েছি। তাই একজন মহিলার সঙ্গে প্রতিদিন নতুন নতুন পুরুষের নাম জড়াবেন না।” অর্থাৎ তিনি যে প্রেম করছেন সেই জল্পনায় এবার শিলমোহর দিলেন।
তবে কে সেই ব্যক্তি তা হয়তো আগামী দিনে জানা যাবে। তবে কি শীঘ্রই বিয়ের পিঁড়িতে দেখা যাবে অভিনেত্রীকে। এ এখন শুধুই গুঞ্জন হয়ে ঘুরছে চারিদিকে। তবে এসবের মাঝেও অভিনেত্রী রাম মন্দির উদ্বোধন নিয়ে বেশ উত্তেজিত ছিলেন। বেশ কিছু ছবি পোস্ট করেছেন তিনি নিজের সোশ্যাল হ্যান্ডেলে। তিনি রাম মন্দির উদ্বোধনের দিন অযোধ্যায় থাকতে পেরে নিজেকে ধন্যবাদ দিয়েছেন।

আরও পড়ুন,
*রামলালার সোনার মুকুট ১১ কোটির! অম্বানী নন, দান করলেন গুজরাতের অন্য এক শিল্পপতি
*‘রাম সবার’! গোঁড়ামি কাটিয়ে কি নতুন রাজনৈতিক ভাষ্য নরেন্দ্র মোদীর?

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.