প্রায় এক দশক পর ফের বাংলায় ফিরতে চলেছে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস বাংলা’। ইতিমধ্যেই অনুষ্ঠানের একাধিক প্রোমো প্রকাশ্যে এসেছে। আর এবারের সবচেয়ে বড় চমক—‘বিগ বস বাংলা’-র সঞ্চালকের আসনে থাকছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। প্রথম প্রোমো প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। কবে থেকে শুরু হবে অনুষ্ঠান, কারা থাকবেন প্রতিযোগী হিসেবে—তা নিয়ে জল্পনাও তুঙ্গে। তবে একাধিক প্রোমো প্রকাশিত হলেও এখনও পর্যন্ত অনুষ্ঠানের সম্প্রচারের নির্দিষ্ট দিন বা সময় আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘বিগ বস বাংলা’-র আরও একটি নতুন প্রোমো। শুরু থেকে শেষ পর্যন্ত সেখানে দেখা গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)। তাঁর কথায় উঠে এসেছে বাংলা ও বাঙালির গৌরবের কথা। একসময় যে বাংলা এবং বাঙালি বিভিন্ন প্রতিযোগিতায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করত, সেই আত্মবিশ্বাস এবং গৌরবের আবহেই সাজানো হয়েছে নতুন প্রোমোটি। তবে একইসঙ্গে স্পষ্ট করে দেওয়া হয়েছে, সৌরভের এই দুর্গে প্রবেশ করা যতটা সহজ, সেখান থেকে শেষ পর্যন্ত টিকে বেরিয়ে আসা ততটাই কঠিন।
সৌরভের নজরেই চলবে কঠিন প্রতিযোগিতা
‘বিগ বস বাংলা’-র এই নতুন সংস্করণে প্রতিযোগীদের প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখবেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়। তাই প্রতিযোগিতার উত্তাপ যে যথেষ্ট বাড়তে চলেছে, তার ইঙ্গিত মিলেছে প্রোমোতেই। তবে নতুন প্রোমোতেও প্রকাশ করা হয়নি প্রতিযোগীদের তালিকা কিংবা অনুষ্ঠানের শুরুর তারিখ। ফলে প্রোমো দেখে দর্শকদের আগ্রহ যেমন বেড়েছে, তেমনই সম্প্রচারের দিনক্ষণ না জানানোয় তৈরি হয়েছে খানিকটা হতাশাও।
কবে শুরু ‘বিগ বস বাংলা’?
এখনও পর্যন্ত প্রকাশ্যে আসা প্রোমোগুলির কোনওটিতেই ‘বিগ বস বাংলা’ সম্প্রচারের নির্দিষ্ট দিন বা সময় ঘোষণা করা হয়নি। ফলে অনুষ্ঠানটি ঠিক কবে থেকে টেলিভিশনের পর্দায় দেখা যাবে, সেই প্রশ্নের উত্তর এখনও অধরা। নতুন প্রোমো প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় দর্শকদের একাংশ দ্রুত অনুষ্ঠান শুরুর তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন। তাঁদের বক্তব্য, একের পর এক প্রোমো প্রকাশিত হচ্ছে, তাই এবার অন্তত সম্প্রচারের দিনক্ষণও জানানো হোক।
প্রায় ১০ বছর পর বাংলায় ফিরছে ‘বিগ বস’
প্রায় ১০ বছর পর নতুন রূপে বাংলায় ফিরছে ‘বিগ বস’। এর আগে এই অনুষ্ঠানের সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছিল মিঠুন চক্রবর্তী এবং জিৎকে। এবার সেই দায়িত্ব সামলাবেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ।
‘বিগ বস’-এর বাড়িতে প্রতিযোগীদের থাকতে হয় বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে। মোবাইল ফোন কিংবা বাইরের জগতের অন্যান্য সুবিধা ছাড়াই দীর্ঘ সময় একসঙ্গে থাকতে হয় তাঁদের। কেউ কয়েক মাস টিকে থাকেন, আবার কেউ খুব অল্প সময়েই বিদায় নেন। শেষ পর্যন্ত যিনি প্রতিযোগিতায় টিকে থাকতে পারেন, তিনিই হন বিজয়ী। এখন তাই দর্শকদের একটাই প্রশ্ন—সৌরভের ‘বিগ বস বাংলা’-র দুর্গে কারা প্রবেশ করবেন, আর শেষ পর্যন্ত কে জয়ী হবেন? তার উত্তর পেতে আপাতত অপেক্ষা করতে হবে অনুষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষণা এবং সম্প্রচারের দিনক্ষণ প্রকাশের জন্য।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.