বাংলাদেশের বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। গতকাল বৃহস্পতিবার তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন বলে খবর পাওয়া গিয়েছে। অভিনেত্রীর সহকারীর মাধ্যমে এই খবর পাওয়া গিয়েছে। জানা যাচ্ছে, বৃহস্পতিবার নিজের বাড়িতে হঠাৎ অচৈতন্য হয়ে পড়ে যান অভিনেত্রী। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
যদিও শরীর নিয়ে বেশ সচেতন নুসরাত ফারিয়া। তবে এমনটা কেনো হঠাৎ হলো তা স্পষ্ট করেননি চিকিৎসকেরা৷ আপাতত চিকিৎসাধীন রয়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় নুসরাত ফারিয়ার হ্যান্ডেলে লেখা হয়েছে, “বৃহস্পতিবার রাত ১১টা ৩০ মিনিটের দিকে নিজের বাসায় গুরুতর অসুস্থ হয়ে অচৈতন্য হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নুসরাত ফারিয়া।
আরও পড়ুন,
*Grammys 2024: ৮০টি ট্যাটু ঢেকে রেখেছেন গ্র্যামির জন্য! মাইকেল জ্যাকসন কন্যা প্যারিসের লুকে ফিদা নেটদুনিয়া
*Saraswati Puja 2024: বাগদেবীর আরাধনায় হলুদ রঙের গুরুত্ব
সবার কাছে ফারিয়ার দ্রুত আরোগ্যলাভের জন্য দোয়া প্রার্থনাও করেছেন।” সম্প্রতি অভিনেত্রীর একটি ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা গিয়েছে হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছে ফারিয়া৷
দু-চোখ বন্ধ। চলছে স্যালাইন। আর এই ছবি ভাইরাল হয়ে গিয়েছে। অভিনেত্রীর মা জানিয়েছেন, “বিগত কয়েকদিন ধরে কাজের চাপে খাওয়াদাওয়ার অনিয়ম হচ্ছিল ফারিয়ার৷ গ্যাসট্রিকের সমস্যাও ছিল। বাড়িতে অজ্ঞান হয়ে যাওয়ার পর ওকে আমরা হাসপাতালে ভর্তি করাই।”
নুসরাত ফারিয়া বাংলাদেশের বিনোদন জগতের পাশাপাশি এদেশেও বেশ জনপ্রিয়। টলিউডে তিনি একাধিক ছবিতে অভিনয় করেছেন। যার মধ্যে রয়েছে আশিকি, বস ২, বিবাহ অভিযান সহ ইত্যাদি।
আরও পড়ুন,
*Vicky Kaushal: গুরুতর আহত ভিকি কৌশল! করতে হল প্লাস্টার, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
*‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জন্মগ্রহণ করেছেন গুজরাটের তেলি পরিবারে, তিনি ওবিসি নন’: কংগ্রেস নেতা রাহুল গান্ধী

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.