সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। আর সেই ভিডিও ঘিরে সকলের মনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রেললাইনের উপরেই পেতেছেন আস্ত সংসার। আর তাতে স্টোভ জ্বালিয়ে যেমন রান্নাবান্না চলছে তেমনই গায়ে চাদর মুড়ি দিয়ে ঘুমাতে দেখা গিয়েছে কয়েকজনকে।
এছাড়া সেখানে শিশুও রয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে তাদের এই জীবনযাপনের দৃশ্য ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই অনেকেই রেল প্রশাসনের উপর ক্ষোভ প্রকাশ করেছেন।
আরও পড়ুন,
*বিয়ের মাস কয়েকের মধ্যেই বড়সড় সিদ্ধান্ত পরিণীতির, দিদি প্রিয়ঙ্কার পথেই কী হাঁটছেন নায়িকা?
*ক্রপটপে দর্শনা বণিক, ছবি ভাইরাল হতেই অভিনেত্রীকে ঘিরে প্রশ্ন, ‘সন্তানসম্ভবা’? মিলল উত্তর
তাদের দাবি জীবনের ঝুঁকি নিয়ে এভাবে রেললাইনের উপর বসে থাকা মানুষদের এখনই কেনো সরিয়ে দিচ্ছে না রেল কর্তৃপক্ষ। এই দৃশ্যটি ধরা পড়েছে মুম্বাইয়ের মহিম স্টেশনের পাশে। আর সেখানে দেখা গিয়েছে আপন মনে কয়েকজন শুয়ে রয়েছেন রেললাইনে। কয়েকটি বাচ্চা দৌড়ঝাঁপ করছে। সঙ্গে আগুন জ্বালিয়ে উনুনে রান্না করতে দেখা গিয়েছে। ইতিমধ্যে ভিডিওটি প্রচুর মানুষ দেখে ফেলেছেন।
নেট দুনিয়ার অনেকেই নানান মন্তব্য করেছেন। মুম্বই সেন্ট্রালের ডিভিশনাল রেলওয়েজ ম্যানেজারের নজরে ভিডিওটি এলে তিনি তড়িঘড়ি রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
এরপর আরপিএফের তরফে পদক্ষেপ নেওয়া হয়। তারা জানিয়েছেন, ইতিমধ্যে রেললাইনে থাকা ওই মানুষদের সরিয়ে দেওয়া হয়েছে। কেউ কেউ সোশ্যাল মিডিয়ার মন্তব্য করেছেন, জীবনের ঝুঁকি নিয়ে এভাবে তারা বসে রয়েছেন, এখানেই স্পষ্ট হয়ে যায় তারা কতটা অসহায়।
Between the railway tracks at Mahim JN@RailMinIndia @grpmumbai @drmmumbaicr @drmbct pic.twitter.com/YtTg6gWmWC
— मुंबई Matters™ (@mumbaimatterz) January 24, 2024
আরও পড়ুন,
*‘সব সময় ভালো চরিত্র খুঁজতেন’, প্রয়াত শ্রীলার স্মৃতিচারণায় কৌশিক গঙ্গোপাধ্যায়
*বালক রামের ভাস্কর অরুণ যোগীরাজ মাঝরাতে হঠাৎ জেগে উঠে বলতেন, ‘লালা ডাকছেন আমায়’

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.