আনন্দের জেরে একসময় হত্যা করেছিলেন কৃষ্ণসার হরিণ। যার ফলে আজও আদালতে হাজিরা দিতে হয় জনপ্রিয় বলিউড অভিনেতা সলমান খানকে। শুধু তাই নয় গত ১৯ বছরে একবার জেলে বন্দী অবস্থাতেও ছিলেন তিনি। অন্যান্য বন্দীদের মতোই কেটেছিল তার সেই দিনগুলি। পরিচয় হিসেবে তাকে লিপিবদ্ধ করা হয়েছিল ১০৬ নামে।
তবে আপনি জানলে অবাক হবেন কোনো বিশেষ পরিষেবা নেননি এই অভিনেতা। অন্যান্য কয়েদিরা যেরকমভাবে জীবনযাপন করেন সেভাবেই ছিলেন তিনি। শোনা যায় একটি মগ দেওয়া হয়েছিল তাকে। তাতেই জল পান করতেন সাথে বাথরুমেও ব্যবহার করতেন। বিশেষ পরিষেবার বিষয়ে তিনি পরিষ্কার না জানিয়েছিলেন।
আরও পড়ুন,
*দেবশ্রী রায় গ্রেপ্তার! এমন কী করলেন টলিউডের ‘কেমিস্ট্রি মাসি’?
*Batukeshwar Dutta: ‘ভগৎ সিং’কে নিয়ে ১৮ দিন লুকিয়েছিলেন এই গ্রামে, প্রজাতন্ত্র দিবসে বীরবিপ্লবী বটুকেশ্বর দত্তকে শ্রদ্ধার্ঘ্য
তবে কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয়েছিল তাকে। মূলত কৃষ্ণসার হরিণ হত্যার জন্য তাকে ৫ বছরের কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। এই বিষয়ে তিনি একটি বিবৃতি দিয়ে জানিয়েছিলেন তিনি আদালতের এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন। পরে যদিও বেল পেয়ে যান তিনি, তবে তার জীবনে সেটি কালো অধ্যায় হয়ে রয়ে গিয়েছে আজও।
শুধু তাই নয় আজও কিন্তু তিনি সেই মামলা থেকে নিষ্কৃতি পাননি। এখনো তাকে হাজিরা দিতে হয় নিয়মিত। বলিউডে একাধিক কাজের পাশাপাশি নিয়মিত হাজিরা দিয়েছেন আদালতে। সাম্প্রতিক সময়ে এই তথ্য আরো একবার উঠে এসেছে সকলের সামনে। উল্লেখযোগ্য,’ হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শ্যুটিংয়ের সময় এই কান্ড ঘটিয়েছিলেন তিনি। যখন তার সাথে ছিলেন ওই সিনেমার অন্যান্য কলাকুশলীরা।
আরও পড়ুন,
*অলৌকিক উপায়ে শিশুর ক্যান্সার সারাতে গঙ্গায় চোবালেন বাবা-মা, ঘটনাস্থালেই মৃত্যু
*‘বিগ বস্’-এর ঘরে এত দিন স্ত্রীকে শাসিয়েছেন, এ বার ভিকি ক্ষমা চাইলেন অঙ্কিতার কাছে

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.