Shraddha Kapoor: ব্যক্তিগত জীবনকে বরাবরই খানিকটা আড়ালে রাখতে পছন্দ করেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। তবে প্রেমের সম্পর্ক নিয়ে সরাসরি মুখ না খুললেও মাঝেমধ্যেই সামাজিক মাধ্যমে এমন কিছু ছবি কিংবা পোস্ট শেয়ার করেন অভিনেত্রী, যা তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের কৌতূহল বাড়িয়ে দেয়। এবারও তার ব্যতিক্রম হল না। চিত্রনাট্যকার-প্রযোজক রাহুল মোদীর সঙ্গে ‘ছোট্ট ছুটি’র বেশ কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন শ্রদ্ধা।

সম্প্রতি ইনস্টাগ্রামে ছুটির দিনের একগুচ্ছ ছবি পোস্ট করেছেন শ্রদ্ধা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ছোট্ট একটা ছুটি তো পাওনাই থাকে, তাই না? আমরা কি একটু ছুটির যোগ্য নই?’ ছবিগুলির একটিতে দেখা যাচ্ছে, গোধূলির আলোয় সূর্যাস্ত উপভোগ করতে করতে কফিতে চুমুক দিচ্ছেন শ্রদ্ধা। সেই মুহূর্তটি ক্যামেরাবন্দি করেছেন রাহুল। আবার অন্য একটি ছবিতে লাইব্রেরিতে বই পড়তে দেখা যাচ্ছে রাহুলকে। তাঁকেও নিজের ক্যামেরায় বন্দি করেছেন অভিনেত্রী।

শুধু তাই নয়, তাঁদের বিশেষ ডেট নাইটের ছবিও রয়েছে পোস্টে। একসঙ্গে আম-স্টিকি রাইস খাওয়া থেকে শুরু করে শ্রদ্ধার নানা মজার মুহূর্ত—ছুটির অ্যালবামে উঠে এসেছে তাঁদের ব্যক্তিগত সময় কাটানোর বেশ কিছু ঝলক। শ্রদ্ধা ও রাহুলের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই বলিউডে জল্পনা রয়েছে। ২০২৪ সালে মুম্বইয়ে নৈশভোজের পর প্রথম তাঁদের একসঙ্গে প্রকাশ্যে দেখা যায়। জানা যায়, লভ রঞ্জন পরিচালিত ‘তু ঝুঠি মে মক্কার’ ছবিতে কাজ করার সময় থেকেই দু’জনের বন্ধুত্ব ও ঘনিষ্ঠতা বাড়ে।

এরপর একাধিক বিয়ের অনুষ্ঠান, সিনেমা দেখতে যাওয়া কিংবা নাইটআউটে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। যদিও শ্রদ্ধা বা রাহুল কেউই আনুষ্ঠানিকভাবে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি, তবে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টে তাঁদের ঘনিষ্ঠতার ইঙ্গিত মিলেছে।

আরও পড়ুন,
‘ওই ছাগেশ্বর না বালেশ্বরকে বললে এই কৃমিটার খুব গায়ে লাগে’, ট্রোলারের হুমকিতে ঋত্বিকের কড়া জবাব
২০২৫ সালেও শ্রদ্ধা রাহুলকে নিয়ে মজার ইনস্টাগ্রাম পোস্ট করেছিলেন। কখনও তাঁর ‘ট্যানট্রাম’ সামলানোর মতো কাউকে খুঁজে পাওয়ার প্রসঙ্গ তুলে মজা করেছেন, আবার কখনও রাহুলের সঙ্গে ভাদা-পাভ খাওয়ার ছবি শেয়ার করেছেন। ম্যাচিং পাজামায় দু’জনের ছবি নিয়েও কম চর্চা হয়নি। এদিকে কাজের দিক থেকেও ব্যস্ত শ্রদ্ধা কাপুর। ‘স্ত্রী ২’-এর বিপুল সাফল্যের পর এবার তাঁকে দেখা যাবে ‘ইথা’ ছবিতে। মারাঠি তামাশা ও লাবণী শিল্পী ভিঠাবাই নারায়ণগাঁওকরের জীবন অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবি। নামভূমিকায় অভিনয় করছেন শ্রদ্ধা।

আরও পড়ুন,
‘কেউ বলে বিপ্লবী.. দেখে জিৎকে চুমু খেলেন প্রসেনজিৎ! দেবকে নিয়ে ছবি কবে? মিলল বড় ইঙ্গিত
ছবিতে শ্রদ্ধার পাশাপাশি রণদীপ হুডা, অনন্ত জোশী-সহ আরও কয়েকজন অভিনেতাকে দেখা যাবে। দীনেশ বিজনের ম্যাডক ফিল্মসের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজিত হয়েছে। প্রথমে ২৮ অগস্ট মুক্তির কথা থাকলেও পরে মুক্তির তারিখ পরিবর্তন করা হয়। এবার আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘ইথা’র। ‘স্ত্রী ২’-এর সাফল্যের পর বড় পর্দায় শ্রদ্ধার প্রত্যাবর্তন ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। তার মধ্যেই রাহুলের সঙ্গে অভিনেত্রীর এই ‘ছোট্ট ছুটি’র ছবি নতুন করে উসকে দিয়েছে তাঁদের সম্পর্ক নিয়ে চর্চা।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.